বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদক কারবারির হামলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৯৭ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে কারবারিদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক এএসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছমঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের চার সদস্যের একটি দল ওই উপজেলার ভারত সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালায়। তাদের মধ্যে তিনজন বাগানের মন্দিরের কাছে পৌঁছালে মাদক কারবারিরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে এএসআই রতন চন্দ্র গোস্বামী, সিপাহি সাদ্দাম হোসেন ও তপন চন্দ্র বৈষ্ণব আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দিদারুল আলম আরও বলেন, লোকবল সংকট, পাশাপাশি নিরস্ত্র হওয়ায় অনেক সময় মাদক কারবারিরা দুর্গম এলাকা হলে হামলা চালাতে সাহস করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com