সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে বিমানবন্দর পুলিশ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪২৬ বার পঠিত

রাজধানীর বিমানবন্দর গোলচত্বর থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ রানা খান। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট।

বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) বেলা ০৩:৩০ টায় বিমানবন্দর গোলচত্বরের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রীজের নিচ থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ।

ইয়াবা উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহা. আসলাম উদ্দিন মোল্লা ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন এএসআই মো: মিকাঈল মোল্লা সংবাদ পান যে, বিমানবন্দর গোলচত্বরে একজন ইয়াবাসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা নামের ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬৫০ পিস ইয়াবা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com