সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫১১ বার পঠিত

রোহিঙ্গা ক্যাম্পে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ওমর ফারুক (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ফারুক ১২ নম্বর ক্যাম্পের ব্লক জি/৩ এর মো. সলিমুল্লাহর ছেলে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ৮-এপিবিএনের অধিনায়ক সহকারী পুলিশ সুপার সিহাব কায়সার খান।

তিনি বলেন, বুধবার রাতে ক্যাম্প-১২ এর রফিকের দোকানের সামনে থেকে অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ফারুককে আটক করা হয়। সে মিয়ানমারে জান্তা সরকারবিরোধী চলমান যুদ্ধে অংশগ্রহণ করে কদিন আগে বাংলাদেশে ফিরে এসে ক্যাম্প-১২ তে অবস্থান নেয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান এই এপিবিএন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com