মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুর্ঘটনা নয় গ্রেনেট হামলা “পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস”

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৩০ বার পঠিত
ফাইল ফ‌টো

২১ আগস্ট গ্রেনেড হামলা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকটে-দুর্যোগে পরীক্ষিত এক মানবিক নেত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ে তুলতে হবে। খেয়াল রাখতে হবে, ছাত্রলীগ যেন নেতিবাচক সংবাদের শিরোনাম না হয়। ছাত্রলীগ যে ইমেজ ও সুনামের ধারায় ফিরেছে তা ধরে রাখতে হবে। সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ড মোটেও প্রশ্রয় দেয়া যাবে না। আমাদের সমৃদ্ধ আগামী বিনির্মাণের মূল শক্তি হোক এ দেশের অগণিত ছাত্রলীগ নেতাকর্মীর অফুরন্ত প্রাণশক্তি মনোবল ও সাহস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com