সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২৪ ঘন্টায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন- ঘাতক গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৭৮ বার পঠিত

রাজাধানীর বাড্ডায় গলাকেটে নৃশংসভাবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় বেপারী।

মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) বিকাল ৪:১০ টায় মধ্যবাড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হৃদয়কে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান জোনাল টিম।

আজ বুধবার (১৬ মার্চ ২০২২) বেলা ১১:৩০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন আফরোজা সুলতানা। গত ১৩ মার্চ ২০২২ তারিখে মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকার নিজ ভাড়া বাসায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। গোয়েন্দা গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগ যৌথভাবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে এ ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ও গ্রেফতার করে হত্যাকারীকে। গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। ভিকটিমের বাসার পাশের বালুর নিচ হতে লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত ড্রাইভার মোঃ হৃদয় বেপারী ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিল। সে ২০১৫ সাল হতে ভিকটিম আফরোজা সুলতানার ড্রাইভার হিসেবে কাজ করতো। সে অনলাইন জুয়ায় আসক্ত ছিল, ছিল ঋণগ্রস্ত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত হদয়ের ধারণা ছিল তার ম্যাডামের নিকট অনেক টাকা ও স্বর্ণালংকার আছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্যেই সে উক্ত হত্যাকান্ডটি ঘটায়।

ব্রিফিংকালে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার); গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মোঃ ফারুক হোসেন; গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার; গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল হক সজীব ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে, গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল হক সজীব এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com