বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৯

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬০৬ বার পঠিত

রাজধানীর দক্ষিণখানে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। একইসঙ্গে ছিনিয়ে নেওয়া দুজনের হাতে থাকা পুলিশের হ্যান্ডকাপও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- লস্কর আলী, মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, ঝিনুক, মোছা. খুশি ও চম্পা।
সোমবার (১৪ মার্চ) অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণখান থানার একটি আভিযানিক দল গতকাল রোববার দুপুরের দিকে দক্ষিণখানের কোটবাড়ী রেলগেইট চেকপোস্ট সংলগ্ন এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় গাঁজাসহ মো. কামরুল ইসলাম ও জহিরুল ইসলাম নামের দুজনকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ৩০-৪০ জন পুলিশের ওপর হামলা করে এলোপাতাাড়ি ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে। এমনকি পুলিশের হ্যান্ডকাপসহ গ্রেফতার দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।

অতর্কিত এ হামলায় আভিযানিক দলের একজন এএসআইসহ পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় এজাহারভুক্ত ১৬ জনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে দক্ষিণখান থানায় একটি মামলা হয়।

গ্রেফতারকৃত আসা‌মি‌দের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দার এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা ক‌রে আস‌ছে।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com