মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফরিদপুর আইনজীবী সমিতির নির্বাচন- কাদের সভাপতি মানিক সম্পাদক

ফ‌রিদপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৯৯ বার পঠিত

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সময়ের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি, সহ-সাধারণ সম্পাদক পদসহ ৭টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে দুইজন সহ-সভাপতিসহ ৭টি পদে জয়লাভ করেছে। ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া (আওয়ামী লীগ), সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার (বিএনপি) ও অ্যাডভোকেট শামসুন নাহার (বিএনপি)।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মানিক মজুমদার (স্বতন্ত্র), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান মোল্লা (আওয়ামী লীগ), অর্থ সম্পাদক অ্যাডভোকেট এয়ার আলী (বিএনপি), সম্পাদক অডিট অ্যাডভোকেট মো. রেজাউল হোসাইন (বিএনপি), তথ্যপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ইনজামামুল হক মিঠু (আওয়ামী লীগ), প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান (আওয়ামী লীগ), ক্রীড়া সংস্কৃতিক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী জোহান (আওয়ামী লীগ)।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (বিএনপি), অ্যাডভোকেট আনোয়ার হোসেন (আওয়ামী লীগ), মো. মোস্তফা জামান উজ্জ্বল (আওয়ামী লীগ), এ এইচ এম ইসহাক (বিএনপি) এবং অ্যাডভোকেট আজিজুল রহমান (বিএনপি)।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট দীনেশ চন্দ্র দাস। জাগো নিউজকে তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৩১৩ জন ভোটারের মধ্যে নির্বাচনে ৩০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com