সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পল্ট‌নে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৫১ বার পঠিত

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ৬০০০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রাজু, মোঃ নয়ন, মোঃ রমিজ আহমেদ ও ফাতেমা খাতুন।

শনিবার (১২ মার্চ ২০২২) বিকাল ৪:৩০টায় পল্টন মডেল থানার বঙ্গবন্ধু এভিনিউ এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী পল্টন মডেল থানার বঙ্গবন্ধু এভিনিউ এলাকার জাতীয় গ্রন্থকেন্দ্রের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রাজু, নয়ন, রমিজ ও ফাতেমাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৬০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com