বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রেমিকার ধর্ষণ মামলায় কারাগারে প্রেমিক

‌ভৈরব সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩২২ বার পঠিত

কিশোরগঞ্জে ভৈরবে প্রেমিকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেছেন প্রেমিকা। থানায় মামলা রেক‌র্ডের পরই অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (৯ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার রাসেল পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

কলেজছাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাসেল মিয়া সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রভোলন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন রাসেল। কিন্তু গত মঙ্গলবার ছাত্রীকে বিয়ের করতে অস্বীকার জানান তিনি। তাই থানায় এসে রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কলেজছাত্রী।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, রাসেলের সঙ্গে দীর্ঘদিন যাবত মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রভোলন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে মেয়েটি থানায় মামলা করে। পরে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com