সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আইটি বিশেষজ্ঞ থেকে জঙ্গি নেতা ইউসুফ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পঠিত

জঙ্গি সংঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য ও জেলা নায়ককে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবু ইউসুফ (২৯)। তিনি বগুড়ার বাসিন্দা ও একটি এনজিওর আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন।

বুধবার (৯ মার্চ) বিকেলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান নাগ‌রিক খবর‌কে এ তথ্য জানান।

তিনি বলেন, বগুড়া জেলার শাজাহানপুর থানার ফুলতলা গ্রামের আমেরিকা বোর্ডিংয়ের সামনে থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য ও জেলা নায়ক।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি আ্যন্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়।

এটিইউয়ের এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, গত ১৫ ফেব্রুয়ারি বগুড়ার সদর থানাধীন নিশিন্দারা পাইকপাড়ায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের বগুড়া জেলা প্রতিনিধি ও জেলা নায়কসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এটিইউ। জিজ্ঞাসাবাদে আল্লাহর দলের জেলা নায়ক আবু ইউসুফের অবস্থান ও পলাতকের বিষয়ে তারা তথ্য প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু ইউসুফকে গ্রেফতার করা হয়।

আসলাম খান আরও বলেন, গ্রেফতার আবু ইউসুফ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। তিনি আইটি বিষয়ে দক্ষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন ও আল্লাহর দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে আর্থিক অনুদান প্রদান করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ আল্লাহর দলের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম মাহবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী বলে জানান। বগুড়া সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান এটিইউয়ের এসপি মোহাম্মদ আসলাম খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com