মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাংবাদিক বশিরকে প্রাণনাশের হুমকিতে র‌্যাক-ডিআরইউর নিন্দা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩২০ বার পঠিত

দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার মো. বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (৯ মার্চ) পৃথক বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংগঠন দুটি। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে র‌্যাক ও ডিআরইউ।

বিবৃতিতে র‌্যাকের পক্ষে সভাপতি মহিউদ্দিন ও সম্পাদক তাওহীদ সৌরভ সাংবাদিক বশিরকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, সাংবাদিক বশির হোসেন মঙ্গলবার (৮ মার্চ) এক ব্যাংক কর্মকর্তার কাছে অর্থ আত্মসাৎ ও সুদের ব্যবসা জড়িত থাকার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করেন। এর পরে রনি নামে এক ব্যক্তি দৈনিক আমার বার্তার সম্পাদককে ফোন করে সংবাদ না করার জন্য শাসিয়ে প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর রনি নামের ওই ব্যক্তি সাংবাদিক বশির হোসেনকে ফোন করে প্রাণনাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় সাংবাদিক বশির হোসেন নিরাপত্তা শঙ্কায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর-৬১১, তারিখ ৮ মার্চ ২০২২।

সাংবাদিক বশির হোসেন খান বলেন, রনি নামে এক সন্ত্রাসী আমাকে হত্যার হুমকি দিয়েছেন এবং আমার সম্পাদককে নিউজ প্রকাশ না করার জন্য বলেছেন। তাই নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুছ মোল্লা বলেন, তদন্ত করে এ ঘটনায় দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com