মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্ত্রীর পরীক্ষায় স্বামী-শ্বশুরের বাধা, থানায় অভিযোগ

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৮৪ বার পঠিত

রানিমা খাতুন নামের এক শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুর-স্বামীর বিরুদ্ধে। পরে পুলিশের সাহায্যে শ্বশুর বাড়ির বাধা উপেক্ষা করে পরীক্ষার হলে পৌঁছেছে ওই শিক্ষার্থী। সোমবার (৭ মার্চ) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টের মুরুটিয়া ব্লকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করে মুরুটিয়া থানা ও নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহাকে ঘটনাটি খুলে বলেন ওই শিক্ষার্থী। পরে প্রশাসন বিষয়টি আমলে নিয়ে স্কুল পরিদর্শক, পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ ও প্রধানশিক্ষকের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রানিমার বাড়ি মুরুটিয়ায়। তার বিয়ে হয় ওই এলাকার যুবক সাহারুল শেখের সঙ্গে। রানিমা পড়াশোনা করার বিষয়টি শ্বশুরবাড়ির লোকজন জানতো না। তাই পরীক্ষা শুরুর দিনেই ঘটে এমন বিপত্তি।

রানিমার অভিযোগ, স্কুলের পোশাক পরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় বাধা দেন স্বামী সাহারুল ও শ্বশুর নজরুল শেখ। লকডাউন পরিস্থিতি থাকায় তাকে স্কুলে যেতে হয়নি। ফলে তার শ্বশুরবাড়ির লোকজনও জানতেন না সে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী।

তিনি বলেন, আমি বিয়ে করতে চাইনি। আমি চাই না সংসার করতে। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই।

স্ত্রীর পরীক্ষার বিষয়ে সাহারুল বলেন, বাড়ির বউ সংসার করবে! এ পরিবারে বউয়ের পড়াশোনা করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে করিমপুর দুই নম্বর ব্লকের প্রশাসনিক প্রধান (বিডিও) হাসানুজ্জামান জানান, ঠিক সময়ে খবর না পাওয়ায় বাল্যবিবাহ আটকানো সম্ভব হয় না। কিন্তু প্রশাসন খবর পেলেই গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেয়। আজকের ঘটনা সেটি প্রমাণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com