বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

হানিফ পরিবহনে আসা ইয়াবাসহ গ্রেফতার ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২২৬ বার পঠিত

কক্সবাজার থে‌কে ঢাকায় আসা হানিফ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. সুমন মিয়া ও মো. রফিকুল ইসলাম।

সোমবার (৭ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু নাগ‌রিক খবর‌কে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায়, কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকায় ইয়াবা আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ বিশ্বরোডের রায়মা কনফেকশনারির সামনে অবস্থান নেওয়া হয়। এরপর হানিফ পরিবহনের ওই বাসটি (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব–১৫-২৩৬৫) সেখানে পৌঁছালে সুমন ও রফিকুল নামের দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ও গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় আরও চার হাজার পিস ইয়াবা। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com