মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মস্কোর চাহিদা পূরণ হলেই ইউক্রেনে হামলা বন্ধ হবে: পুতিন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০১ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো ১১তম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১০ দিন ধরে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর চাহিদা পূরণ হলেই ইউক্রেনে হামলা বন্ধ করা হবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে পুতিন বলেন, ইউক্রেন যখন লড়াই বন্ধ করবে ও রাশিয়ার চাহিদা পূরণ হবে তখনই হামলা বন্ধ করা হবে।

ভূমি, আকাশ ও সাগর অর্থাৎ তিন দিক থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এ অভিযান চলছে বলেও জানান পুতিন।

তাছাড়া ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, পুতিন আশাবাদ প্রকাশ করে বলেছেন ইউক্রেনের আলোচকরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন। এদিকে এরদোয়ানের কার্যালয় থেকে জানানো হয়, তুরস্কের নেতা জরুরি-ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৮ বিমান ও হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া।

এছাড়া বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকেও আটক করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com