মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিজ বাড়ি থেকে জাপা নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০৬ বার পঠিত

পঞ্চগড় উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক গোলাম আজমের রক্তাক্ত মরদেহ তার নিজ বা‌ড়ি থে‌কে উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোলাম আজম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পাথরের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, গোলাম আজমকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যায় কে বা কারা জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় নিহত গোলাম আজমের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধারসহ তদন্ত পরিচালনায় পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, নিহত গোলাম আজমের বাড়িতে দুই সন্তানসহ তার স্ত্রী ছিলেন। সন্ধ্যার পর তার মেয়ে ঘরে ঢুকলে বাবাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বাড়িতে ঢুকে পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম বলেন, মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিবিআইসহ পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। আপাতত বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com