মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ মাদরাসা শিক্ষক আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৫০ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় ওই মাদরাসার তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জিজ্ঞাবাদের জন্য তাদের আটক করা হয়। আটক তিন শিক্ষক হলেন- রুস্তম আলী, শাহাদৎ হোসেন ও জাফর আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান রাত সোয়া ৯টার দিকে বলেন, মাদরাসাছাত্র হত্যার ঘটনায় তিন শিক্ষককে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তাদের নামে মামলা নেওয়া হবে। নিহতের জানাজা হয়েছে। মরদেহ দাফন চলছে। দাফনের পর নিহতের পরিবারের সদস্যরা এসে থানায় মামলা করবেন।

এ বিষয়ে জানতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ইফতেখার মালেকুল মাশফি নামের ওই মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বোয়াখালীর পশ্চিম চরনদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। মাশফি উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের প্রবাসী আবদুল মালেকের ছেলে।

মাশফির ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ বলেন, মাদরাসার পক্ষ থেকে আমাদের শান্তনা দিতে এসেছেন। তারা হয়তো মামলা না করতে বলবেন। তবে আমরা পরে সিদ্ধান্ত নেবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com