সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৩৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৪২ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ জসিম সরকার। জসিমের বাড়ি কুমিল্লার দেবীদ্বার।

তাকে শুক্রবার (৪ মার্চ ২০২২) রাত ০৯:০৫ টায় যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করে ডিবি মিরপুর জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একব্যক্তি পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টা করলে জসিম নামের একজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তী সময়ে জসিমের হেফাজতে থাকা একটি পিকভ্যানে বিশেষ কৌশলে ফিটিং করা ক্যাবিন ও ডালার মধ্য থেকে তার নিজ হাতে বাহির করে দেয়া ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ও রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ন-১১-২৮৮৯ পিকআপ ভ্যানটি।

যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।

গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, পিপিএম-বার এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টিম লিডার) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com