বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিজয়নগর এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৪০ বার পঠিত

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ নজরুল ইসলাম ওরফে আরচালী ও আনোয়ার। এসময় তাদের হেফাজত হতে ১৬ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গত ২ মার্চ, ২০২২ (বুধবার) পল্টন থানার বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে বলেন, গত ২ মার্চ (বুধবার) পল্টন থানার বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই। তথ্যর সত্যতা যাচাই করে রাত ৮ টায় উক্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নজরুল ও আনোয়ারকে উদ্ধারকৃত গাজাঁসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

print

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com