মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউক্রেনীয়দের ভিসা সুবিধা বাতিল করলো আরব আমিরাত

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৮ বার পঠিত

আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটি ইউক্রেনের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা নেওয়ার বিষয়টি স্থগিত করে দিয়েছে। অর্থাৎ এখন ইউক্রেনের কোনো নাগরিক যদি আরব আমিরাতে আসতে চায় তাহলে তাদের আগে ভিসা নিতে হবে এরপর আমিরাতের উদ্দেশে রওনা দিতে হবে।
আগে আরব আমিরাতে তাদের জন্য বিশেষ সুবিধা ছিল। ফলে আরব আমিরাতে এসে ভিসা নিতে পারতেন ইউক্রেনীয়রা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগায় অনেকেই আরব আমিরাতে আশ্রয়ের উদ্দেশে আসতে পারে। এ আশঙ্কা থেকেই অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করে দিল তারা।
আরব আমিরাতের মোট জনসংখ্যার বেশিরভাগই অন্য দেশের। আরব আমিরাতে প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় বসবাস করেন। কিন্তু যুদ্ধের সময় কেউ আসা মানে শরণার্থী হিসেবে তাদের আশ্রয় দিতে হবে।
ইউক্রেনে চলছে রাশিয়ার ভয়াবহ হামলা। ফলে লাখ লাখ ইউক্রেনবাসী জীবন বাঁচাতে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। মানবিক কারণে ইউক্রেনের মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ইউরোপের দেশগুলো সীমান্ত খুলে দিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত ইউক্রেনের নাগরিকদের জন্য ভিসা সুবিধা বাতিল করেছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com