রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

য‌শো‌রে ম্যাজিস্ট্রেট পরিচয়ে মি‌ষ্টি দোকানে অভিযান, আটক করল পুলিশ

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল বলেন, মঙ্গলবার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি মাইক্রোবাস থেকে নামেন মিষ্টি। এরপর তিনি বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরও কয়েকটি দোকানে ঢুকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন। মেয়াদোত্তীর্ণ মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেন। এসময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় ফোন দিয়ে ঘটনাটি জানান।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ভুয়া পরিচয় নিশ্চিত হয়ে মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও একটি এনজিওর পরিচয়পত্র পাওয়া যায়।

এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই তারিকুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com