বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিহত ছয় ভাইয়ের পরিবারের পাশে ডিসি বিপ্লব

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ বার পঠিত

কক্সবাজারে চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হওয়া শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। তিনি নিজ বেতন থেকে প্রত্যক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন।

ডিসি বিপ্লব কুমার বলেন, আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। এ দুর্ঘটনা আমার মনে কঠিন দাগ কেটে গেছে। যারা চলে গেছেন তাদের তো আর ফেরানো যাবে না। তবে যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টায় নিজ উদ্যোগে কিছু অর্থ সহায়তা করেছি।

তিনি আরও বলেন, পুলিশে চাকরির সঙ্গে মানবিকতার দায়িত্বও রয়েছে আমাদের। আমরা চাই সড়কে যেন আর কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। চালকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

চকরিয়া থানা পুলিশ ডিসি বিপ্লব কুমারের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। ছয় পরিবারের প্রত্যককে ১০ হাজার করে মোট ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে মৃত বাবার শ্রাদ্ধের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাত ভাই ও দুই বোন এ দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই চার ভাই মারা যান।

পিকআপ চাপা দেওয়ার পর গুরুতর অবস্থায় দুই ভাইকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। কিন্তু চার ভাইয়ের মরদেহ দাহ শেষ হওয়ার আগেই আহত আরও এক ভাইয়ের মৃত্যুর খবর আসে। সবশেষ ২২ ফেব্রুয়ারি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরেক ভাই রক্তিম শীলও মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com