সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহজালালে স্বর্ণসহ জুয়েলার্সের কর্মচারী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৮ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১টি স্বর্ণের বার ও ৫০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক যুবকের নাম নুরুন্নবী (৩০)। তিনি নিজেকে একটি জুয়েলার্সের হিসাবরক্ষক বলে দাবি করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে স্বর্ণের বার ও অলংকার পাওয়া যায়। নুরুন্নবী কোনো বিমানযাত্রী ছিলেন না। তিনি ওইসব স্বর্ণ নিতে (খালাস করতে) এসেছিলেন বলে জানিয়েছেন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, নুরুন্নবীর চালচলন সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে স্বর্ণের বার ও অলংকার পাওয়া যায়।

এপিবিএন জানায়, নুরুন্নবী কোনো বিমানের যাত্রী ছিলেন না। তিনি বিমানবন্দরে স্বর্ণ সংগ্রহ করতে এসেছিলেন। তিনি নিজেকে ঢাকার আল ফয়েজ জুয়েলার্সের হিসাবরক্ষক বলে দাবি করেছেন। এ বিষয়ে আরও তথ্য পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে নুরুন্নবীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com