রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠা দিবস-আইজিপির বাণী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৭ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দঘন মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দঘন মুহূর্তে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বজ্রকন্ঠের আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে রাজারবাগে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঙালি পুলিশের বীর সদস্যগণ। তাঁদের বীরত্বগাথা, আত্মত্যাগ ও সাহসিকতা বাংলাদেশ পুলিশ বাহিনীকে করেছে গৌরবান্বিত, কৃতজ্ঞচিত্তে আমি তাদের স্মরণ করছি। সাম্প্রতিক করোনা অতিমারিতে দেশ ও জনগণের সেবায় ১০৬ জন পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন, আমি তাঁদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি।

প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারত্ব ও আন্তরিকতায় উদ্বুদ্ধ ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সাইবার অপরাধসহ নিত্যনতুন অপরাধ শনাক্তকরণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ সফলতার প্রমাণ দিয়ে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মেলবন্ধনে জনসাধারণের সাথে পুলিশের যে সুসম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য তাদের দক্ষতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সমৃদ্ধ ও নিরাপদ ঢাকা বিনির্মাণের পাশাপাশি এদেশকে বঙ্গবন্ধুর ভাবনার ক্ষুধামুক্ত, শোষণহীন, আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হওয়ার সোনালী বন্দরে উপনীত করবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা দিবসের সকল আয়োজন সার্বিকভাবে সুন্দর, সফল ও সার্থক হোক।
বাংলাদেশ চিরজীবী হোক।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড.বেনজীর আহমেদ, বিপিএম (বার)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com