সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর কাফরুলে ৩০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৪ বার পঠিত

রাজধানীর মিরপুর ১৪ নং মোড় থেকে ৩০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ ফাহিম সরকার ওরফে শান্ত। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ।

তাকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ০৭:১৫ টায় মিরপুরের ১৪ নং মোড়ের মানিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ইয়াবা উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে কাফরুল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, থানায় এলাকায় বিশেষ অভিযান ডিউটিকালীন এসআই সোহেবুর রহমান সংবাদ পান যে, মিরপুরের ১৪ নং মোড়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ০৭:১৫ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ফাহিম নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩০০০ পিস ইয়াবা।

কাফরুল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com