মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহবাগে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩৬ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রমজান আলী ওরফে আলী হোসেন, মোঃ রানা মিয়া ওরফে মানিক ও মোঃ জাহিদ হাসান ওরফে হ্নদয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ০৬:০৫ টায় শাহবাগের সেক্রেটারীয়েট রোডের নীমতলী গেটের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ধানমন্ডি জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী শাহবাগের সেক্রেটারীয়েট রোডের নীমতলী গেটের সামনে কাগজের বক্সে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সাথে থাকা বক্সসহ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রমজান, রানা ও জাহিদ নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com