বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

যাত্রাবাড়ী‌তে ৫০ কে‌জি গাঁজাসহ আটক ২

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ পারভেজ হোসেন ও মোঃ হাসান আহাম্মেদ। এসময় তাদের হেফাজত হতে ৫০ কেজি গাঁজা ও একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ন-১৯-২৮১৫ জব্দ করা হয়।

গত সোমবার(২৩ ফেব্রুয়ারি ২০২২) সন্ধা ৬:৫৫টায় যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল, পিপিএম এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিওিতে জানতে পাই কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে পিকআপযোগে বিপুল পরিমান গাঁজা সংগ্রহ করে ঢাকার গাঁজা ব্যবসায়ীদের নিকট হস্তান্তরের জন্য যাত্রাবাড়ী থানার কাজলা একতা ফল আড়ৎ এর সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পিকআপ টি আটক করা হয়। পরবর্তীতে পিকআপের ভিতর থেকে পারভেজ ও হাসানকে গাজাঁসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা ঢাকাসহ আশ-পাশ এলাকায় গাজাঁ ক্রয়-বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com