রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টাকা- স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও, প্রেমিকসহ গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৫ বার পঠিত

স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ আটক
লক্ষ্মীপুর থেকে টাকা-স্বর্ণালংকারসহ উধাও প্রবাসীর স্ত্রীকে কথিত প্রেমিকসহ আটক করেছে র‌্যাব।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টন থেকে তাদের আটক করা হয়। এসময় আরও এক নারীকে আটক করে র‌্যাব।

আটক কথিত প্রেমিকের নাম মহিন উদ্দিন (৩০)। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের মৃত তোফায়েল আহম্মেদের ছেলে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, তাদের কাছ থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় ব্যভিচার, চুরি ও চোরাই মাল উদ্ধারের ঘটনায় মামলা দেওয়া হয়েছে। এছাড়াও পলাতক আসামি মুক্তার হোসেনসহ (৩৫) আরও এক নারীকে আটকে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com