মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফেসবুকে পরিচয়, দেখা করার কথা বলে কিশোরীকে অপহরণ দুই কিশোরের

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৩ বার পঠিত

বরিশালের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার এক কিশোরীকে (১৬) ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা (সাহেবেরহাট) পুলিশের একটি দল ফরিদপুরে ভাঙ্গার মালিবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত দুই কিশোরকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি বরিশাল সদর উপজেলায়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে অপহরণ করা হয় ওই কিশোরীকে। রাতে ফোন করে কিশোরীর বাবার কাছে এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এক কিশোর। এ ঘটনায় কিশোরীর বাবা রাতেই বন্দর থানায় (সাহেবেরহাট) লিখিত অভিযোগ দেন।
বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোরের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে তাদের পরিচয় হয়। এদের মধ্যে আসিফ নামের এক কিশোর ওই কিশোরীর সম্পর্ক গড়ে তোলে। শনিবার কিশোরীর সঙ্গে দেখা করতে সে বরিশালে আসে। সঙ্গে তার বন্ধু ছিল। পরে ফোন দিয়ে চরকাউয়া খেয়াঘাট এলাকায় আসতে বলে কিশোরীকে। কিশোরী এলে তাকে অপহরণ করা হয়।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া কিশোরী ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে এমন আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা। এ কারণে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্য কিশোরীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পাশাপাশি আটক দুই কিশোরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com