মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তালাবদ্ধ ঘ‌রে আগুনে পু‌ড়ে ‌তিন শিশুর মর্মা‌ন্তিক মৃত্যু

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর নামক স্থানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো, নেত্রকোনা জেলার সুমন মিয়ার শিশু সন্তান খাদিজা (৫), রাদিয়া (২), রায়হান (৩)। সুমন সপরিবারে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার থেকে বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পোড়া ঘরে ঢুকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি আরও বলেন, নিহত তিন শিশুকে তাদের বাবা-মা ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। শিশুরা ঘরে ঘুমাচ্ছিল। পাশের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আগুন লাগার পর আশপাশের ঘর থেকে সবাই বের হলেও ওই শিশুদের বাবা-মা বাড়িতে না থাকায় তিন শিশুর আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com