মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোহম্মদপু‌রে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭৫ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রতন ওরফে বোমা রতন, মোঃ অমিত হাসান ওরফে গোল্ডেন অমিত, মোঃ খোকন ওরফে পিচ্চি খোকন, ইয়াসিন হাসান সেন্টু ওরফে নিনজা সেন্টু, রাজু আহমেদ ওরফে চাপাতি রাজু ও শাওন মোল্লা ওরফে মোবাইল শাওন। এসময় তাদের হেফাজত হতে ০১ টি টিপ চাকু,০১ টি চাপাতি ও ০৪ টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি ২০২২) সকাল ৯:০৫টায় মোহাম্মদপুর থানা গজনবি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই কতিপয় ডাকাত দলের সদস্যরা মোহাম্মদপুর থানার গজনবি রোড কলেজ গেটের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, এ চক্রের সদস্যরা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর থানা এলাকাসহ ঢাকা মহানগরীর আশপাশের এলাকায় নিয়মিত চুরি,দস্যূতা ও ডাকাতির কাজে জড়িত।

মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম, বিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com