সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোটরসাই‌কে‌লে ইয়াবা পাচারকালে যুবক গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় মো. মোহন আকন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেলসহ ৪ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহন আকনের গ্রামের বাড়ি মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে মাদকের একটি চালান চট্টগ্রামে আসছে- এমন সংবাদে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। বিভিন্ন গাড়ি তল্লাশি করার একপর্যায়ে আটককৃত এক‌টি মোটরসাইকেলটি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকের কাজে ব্যবহৃত পরিবহনসহ যুবককে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com