বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে ডি‌বির অ‌ভিযানে গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ৫

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৯ বার পঠিত

রাজধানীর মতিঝিল এবং পল্টন থানা এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো– নাসিম হাসান, মোঃ জাহাঙ্গীর, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মেহেদী হাসান সবুজ ওরফে সবুজ ইসলাম ওরফে সুরুজ মিয়া ও মোঃ বেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ২০২২) দুপুর ৩:৩০ টায় ফকিরাপুল ও বিকাল ৪:৩০টায় নয়া পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রির জন্য মতিঝিল থানার ফকিরাপুল মোড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে নাসিম, জাহাঙ্গীর ও আনোয়ারকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে নয়া পল্টন এলাকা থেকে মেহেদী ও বেলালকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন গ্রেফতারকৃতরা কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল ও পল্টন মডেল থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com