মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

‌বি:বাড়ীয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এক শিশু নিহত

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হাসান উপজেলা সদরের চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় দগ্ধ আরেক শিশু জাহিদুল (১০) রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন আছে।

এর আগে দুপুর পৌনে ২টায় উপজেলা সদরের জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজন শিশু দগ্ধ হয়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে মার্কেটে থাকা হার্ডওয়্যার, ওষুধ ও কৃষি বীজসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে যায়।

তিনি আরও বলেন, আহত দুই শিশুর মধ্যে হাসান নামে এক শিশু মারা গেছে। অপর শিশু চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com