সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নৌ পুলিশের অভিযানে ১১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৯ বার পঠিত

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশ।

নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা ডিএমপি নিউজকে জানান, নদীমাতৃক বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সদর নৌ থানা, চাঁদপুর এবং নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি, চাঁদপুরের পদ্মা, মেঘনা নদী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা, যার সর্বমোট আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লক্ষ টাকা।

তিনি আরো জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারীর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম (বার) বলেন, “কারেন্ট জালের উৎপাদন বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌ পুলিশ। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com