বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি: গ্রেফতার ৫

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে পায়ে গুলির ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- কামরুল হোসেন ওরফে রুবেল, নাহিদ হোসেন, তৌহিদ হাসান ওরফে তৌহিদ বাবু ও জামাল উদ্দিন। বাকি একজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়া ও মেরাদিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেতফার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খিলগাঁও থানার মেরাদিয়া ও ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

এডিসি শাহিদুর রহমান আরও বলেন, গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ১০টায় মেরাদিয়া এলাকায় পূর্ব শত্রুতাবশত এক ব্যবসায়ীর পায়ে গুলি করেন গ্রেফতাররা। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলায় হয়। পরে মামলাটির তদন্ত পায় ডিবি মতিঝিল বিভাগ। গ্রেফতাররা সবাই এই মামলার আসামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com