বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নোয়াখালী‌তে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি ও ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. বাবুল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় নোয়াখালীর সোনাইমুড়ী বাজারের চৌরাস্তা চাতারপাইয়া রোডের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক মো. বাবুল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্যম চরমার্টিন গ্রামের মো. লোকমানের ছেলে। তিনি সোনাইমুড়ী চৌরাস্তা কেশারপাড় আইডিয়াল স্কুলের পাশে ভাড়া বাসায় থাকতেন।

সোনাইমুড়ী থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ছালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) বাধনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিটি সেন্টারের সামনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com