বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌তের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ!

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৭ বার পঠিত

ভারতের রাজস্থানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠছে। তাছাড়া তাকে ধর্ষণ করার পর হাত-পা বেঁধে হোটেলের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়।

তবে এ ঘটনায় ওই তরুণী কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছেন। জানা গেছে, চাকরির আশায় দিল্লি থেকে রাজস্থানে গিয়েছিলেন ওই ভুক্তভোগী। খবর এনডিটিভির।

রাজস্থানের চুরুর পুলিশ কর্মকর্তা মমতা সারস্বত বলেন, নির্যাতিতাকে চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবক ডেকে নিয়ে যায়। একটি হোটেলে তাকে সবাই মিলে ধর্ষণ করেন।

পরে ওই তরুণীকে হাত-পা বেঁধে হোটেলের ছাদ থেকে ফেলে দেয় তারা। তবে দড়ি একটি খুঁটিতে আটকে যাওয়ায় প্রাণে বেঁচেছেন ওই তরুণী।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ তরুণীর দেওয়া তথ্য অনুযায়ী একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেছে।

নারীদের ওপর ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনা ভারতে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্ষণ দেশটিতে ব্যধির মতো ছড়িয়ে পড়েছে। ২০১২ সালে দিল্লিতে ঘটে নির্ভয়া কাণ্ড। যার জেরে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত। দীর্ঘ ৮ বছর পর ফাঁসির সাজা ঘোষণা হয় ওই মামলায় ৫ জনের। কিন্তু তাতে ধর্ষণের ঘটনা কমেনি সেখানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com