মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বঙ্গোপসাগ‌র থে‌কে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮১ বার পঠিত

মিয়ানমার থেকে সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশকালে এক লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে র‌্যাব-১৫-এর আভিযানিক দল। শনিবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে এ বিশাল চালানটি জব্দ করা হয়।

এসময় ট্রলারে থাকা দুজনকে আটক করা হয়। এছাড়া সাত বোতল বিদেশি বিয়ারও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- মহেশখালী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মো. হাসান (৪৫)।

র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, ১০ দিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে দেশে ঢুকতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। শনিবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে সেটিকে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল পেয়ে ট্রলারটি না থেমে পালাতে চাইলে ধাওয়া দিয়ে ধরা হয়। পরে ট্রলার তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার পুটলি পাওয়া যায়। পরে গুনে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com