মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুই মা‌সে যুক্তরা‌ষ্ট্রে চাকু‌রি ছে‌ড়ে‌ছে ৮৮ লাখ

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০১ বার পঠিত

গত বছরটি ছিল যুক্তরাষ্ট্রের চাকরির বাজারের জন্য ঐতিহাসিক। এ সময় রেকর্ড সংখ্যক মানুষ তাদের চাকরি ছেড়ে দেয়। একই সঙ্গে অতীতের যেকোনো সময়ের চেয়ে খালি পদ দেখেছে নিয়োগকর্তারা।
বুধবার (২ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ডিসেম্বরে ৪৩ লাখ আমেরিকান তাদের চাকরি ছাড়েন। যা নভেম্বরের রেকর্ড ৪৫ লাখের চেয়ে কম। অর্থাৎ শেষের দুই মাসে রেকর্ড ৮৮ লাখ মানুষ চাকরি ছাড়ে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়।

জানা গেছে, নগদ প্রণোদনার কারণে লাখ লাখ কর্মী চাকরি ছেড়েছেন। তাছাড়া আরও বেশি অর্থ ও সুবিধা পেতে ছেড়েছেন কেউ কেউ। আবার অনেকে শ্রমবাজার ছেড়েছেন মহামারিতে নিজেদের সন্তানদের যত্ন ও বয়স্কদের সেবার জন্য। আবার অনেকে ছেড়েছেন বয়সের কারণে।

অন্যদিকে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তার চাকরির পাশাপাশি রেস্তোরাঁ, হোটেল এবং নির্মাণে গত মাসে ছেড়ে যাওয়া কর্মীদের সংখ্যা কমেছে। গত বছর রেকর্ড সংখ্যক মানুষ চাকরি ছাড়লেও মার্কিন শ্রমবাজারে কর্মসংস্থান হয়েছে ৬৪ লাখের।

যুক্তরাষ্ট্রে গত বছর মোট সাত কোটি ৫৩ লাখ কর্মী নিয়োগ করা হয়। একই সময়ে চাকরি ছাড়ে প্রায় ছয় কোটি ৯০ লাখ। এদের মধ্যে প্রায় চার কোটি ৮০ লাখ স্বেচ্ছায় চাকরি ছাড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com