বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে তেল প‌রিমা‌পে কম দেওয়ার অপরাধে দুই পেট্রল পাম্পকে জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৭০ বার পঠিত

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুই পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা ও এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ মামলা ও জরিমানা করা হয়।বুধবার (১৯ আগস্ট) বিএসটিআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী এ জরিমানা করা হয়।

মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার (পেট্রল পাম্প), ১৭/১, শাহবাগ ঢাকা, জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে একটি পেট্রল ইউনিটে ৪০ মি.লি কম দেয়ায় ১০ হাজার টাকা এবং মেসার্স নিউওয়েজ সার্ভিসেস (পেট্রল পাম্প), ২৫ মিরপুর রোড, ঢাকা, প্রতি ১০ লিটারে একটি অকটেন ইউনিটে ১.০৬ লিটার জ্বালানি তেল কম দেয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক মো. ছানোয়ার হোসেন ও পূজন কর্মকার অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com