মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শ্বশুর ও শ্যাল‌কের মারধ‌রে যুবক নিহত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

খুলনা মহানগরীতে শ্যালক ও শ্বশুরের পিটুনিতে মো. সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তার গলির একটি বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে। ওই বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া করতেন সবুজ। তার শ্বশুরের পরিবার নগরীর লবণচোরা থানার তোতার ব্রিজ এলাকায় বসবাস করেন।

অভিযোগ উঠেছে, শনিবার দুপুরে স্ত্রীর সঙ্গে সবুজের ঝগড়া হয়। পরে তার শ্বশুর সিদ্দিক ও শ্যালক সাগর এসে তাকে বেধড়ক মারধর করেন। মারধরের সময় তারা সবুজের মাথায় ও বুকে ইট এবং ছুরি দিয়ে আঘাত করেন। এতে সবুজের গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, সবুজ শ্যালক-শ্বশুরের মারধরের আঘাতে মারা গেছেন কি-না তা নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে আমাদের একটি দল মাঠে কাজ করছে। সবুজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। যেহেতু আঘাতে সবুজের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com