মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৪ সাংবাদিকের ওপর হামলা: দোষীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৫২৫ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় চার সাংবাদিকের আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলার সাংবাদিক মহল।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের চৌরাস্তায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়। ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করেন জেলার সাংবাদিকরা।

এসময় সমাবেশে বক্তব্য দেন- প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমীন সরকার রাসেল, রিপোর্টারস ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টুসহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে জেলার সব সাংবাদিক একাত্মতা ঘোষণা করে ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া মন্ডলপাড়া এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন চারজন সাংবাদিক। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলা২৪-এর ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, রাইজিং বিডির ঠাকুরগাঁও প্রতিনিধি হিমেল এবং ঢাকা মেইলের প্রতিনিধি মিলু। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com