সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সি‌লিন্ডা‌রে অ‌বৈধভা‌বে গ্যাস সরবরা‌হের সময় গ্রেফতার ৩

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১ সিপিসি-২ এর এক‌টি টিম বিশেষ অভিযান সদর দক্ষিন থানা এলাকায় এক‌টি সিএনজি ফিলিং ষ্টেশন থে‌কে অবৈধভাবে গ্যাস সরবরাহের সময় ৩ জনকে গ্রেফতার ক‌রে । এ সময় ১৪৩টি সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ ক‌রে র‌্যাব সদস‌্যরা।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ২৭ জানুয়ারি কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন ৫নং জোড় কানন ধনপুরে ভূঁইয়া ফিলিং এন্ড সিএনজি স্টেশনে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় আনোয়ার হোসেন(৬৭), মোঃ
রিয়াজ(২৬) ও আব্দুর রাজ্জাক(৩৮) না‌মের ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে।

এই চক্রটি মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বি‌ক্রি ক‌রে। এছাড়াও যেসব এলাকায় গ্যাস সংযোগ
নেই সেখা‌নে বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে।

ধৃত চ‌ক্রের সদস‌্যরা সিএনজি গ্যাস সংগ্রহ করে
বিভিন্ন ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘটফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি
করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।

গ্রেফতারকৃত আসা‌মিরা অভিযানে ১৪৩টি সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com