সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে ১৮ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৬৬ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর চাঞ্চল্যকর গোপাল কৃষ্ণ মুহুরি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২২ জানুয়ারি) নগরের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। পুলিশের খাতায় তিনি দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক ছিলেন। মহিউদ্দিনের গ্রামের বাড়ি হাটহাজারীর মান্দাকিনি এলাকায়। তার বাবার নাম এলাহী বক্স।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১ নভেম্বর নগরের কোতোয়ালী থানার জামালখান রোডে নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি খুন হন। নিজ বাসায় সংবাদপত্র পড়ার সময় গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়। ২০০৩ সালের ৩ ফেব্রুয়ারি গ্রেফতার মহিউদ্দিনসহ চারজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা আপিল করলে উচ্চ আদালত তাদের যাবজ্জীবন সাজা প্রদান করে।

রায় ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পলাতক ছিলেন আসামি মহিউদ্দিন। গত বছরের ২৯ অক্টোবর তিনি দেশে আসেন। এরপর তার ওপর নজরদারি বাড়ায় র‍্যাব। একপর্যা‌য়ে মহিউদ্দিন আবার বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার তিনি করোনা টেস্ট দিয়ে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় অবস্থান করেন। সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাব তাকে গ্রেফতার করে।

চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন আলোচিত হত্যা মামলার আসামি মহিউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com