সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিল গাঁজাসহ আটক ২

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৬১৩ বার পঠিত

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিল সরবরাহকালে ২ মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

র‌্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গবার (১৮ জানুয়ারি) কুমিল্লার আমলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাকে করে মাদক পরিবহনের সময় তাদের আটক করা হয়।

এসময় ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দির মৃত ধনু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৪৬) ও চৌদ্দগ্রামের মমতাজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলএবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। ধৃত আসা‌মি‌দের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com