মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুক্তরাষ্ট্রে কনসার্টে হামলা: ১ জন নিহত ,আহত ৬

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৫৭৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের ইউজিনে একটি কনসার্ট চলাকালে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত মারা গেছেন একজন ও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৫ জানুয়ারি) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কনসার্ট চলাকালে কনভেনশন হলের বাইরে একাধিক গুলি চালানোর শব্দ শোনা যায়। এ সময় লিল বিন ও জে ব্যাং পারফর্ম করছিলেন। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।

ইউজিন পুলিশ বিভাগের প্রধান ক্রিস স্কিনার শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নির্বিচারে নাকি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্কিনার বলেন, আমরা একজন সন্দেহভাজনকে খুঁজছি। চেহারা ঢাকা অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পশ্চিম দিকে গেছে। এখানকার মানুষের জন্য বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে হামলাকারী কাছে এখনো অস্ত্র থাকতে পারে যা খুবই বিপজ্জনক বলেও জানান তিনি।

কনভেনশন হলের বোর্ড চেয়ারম্যান জ্যাসি গুয়েরেনা ও অন্তর্বর্তী নির্বাহী পরিচালক দেব মাহের এক বিবৃতিতে জানান, আপনারা হয়তো কনসার্ট চলাকালে বাইরে গুলির শব্দ শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের কাছে। কি উদ্দেশ্যে কারা গুলি চালিয়েছে তাও জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে ভাবতেও চাই না।

যারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সবার নিরাপত্তা নিশ্চিত করেছেন তাদের বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জানান গুয়েরেনা ও মাহের।

হলের জন্য এটা একটি নজিরবিহীন ঘটনা। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com