রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ময়মন‌সিং‌হের গফরগাঁওয়ে ল‌রি চাপায় দুই না‌রী নিহত

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৭৬ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই লরি চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দুই নারী স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশাটি ধোপাঘাট এলাকায় এসে যাত্রী নামাচ্ছিল। এসময় পেছন থেকে একটি বালুবোঝাই লরি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুন মারা যান। এসময় বকুলা বেগমসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বকুলা বেগম মারা যান।

এ বিষয়ে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লতিফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা সম্ভব হলেও চালকরা পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com