মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা ব্রাক্ষণপাড়ায় বীর মু‌ক্তি‌যোদ্ধা‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যার অ‌ভি‌যোগ

নাগ‌রিক খবর ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩০৬ বার পঠিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া কান্দুঘর এলাকায় প্রকাশ্য দিবা‌লো‌কে আবদুর রহমান নামের এক বীর মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যা করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে ব্রাক্ষণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের রাজা বাড়ির জ‌মি‌তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিহত আবদুর রহমা‌নের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশের জমির আইল ঠিক করার সময় একই বাড়ির মৃত গনি বিএসসির ছেলে মো. কামাল হোসেন (৫০) তার ভাই বাবু (৩৫) হাতে বন্ধুক ও রড নিয়ে তা‌দের‌কে মারধর করে। এ সময় শোর: চিৎকা‌রের শব্দ শু‌নে  মুক্তিযোদ্ধা আবদুর রহমান কুরআন শরিফ পড়া ফে‌লে দি‌য়ে ঘটনাস্থ‌লে যায়। এ সময় কামাল হো‌সেন ক্ষিপ্ত হ‌য়ে মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে গলা চেপে ধরে মাটিতে শুইয়ে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা ক‌রে।

তাৎক্ষ‌নিক ঘাতক কামাল হো‌সেন বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নাজমুল হুদাসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে হা‌জির হয় ।

এ বিষ‌য়ে পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) নাজমুল হুদা‌র নিকট জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে হা‌জির হ‌য়ে‌‌ লা‌শের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে‌ছে। বিস্তা‌রিত তদন্তে বে‌রি‌য়ে আস‌বে ব‌লেন তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com