বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সৎ থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব – প্রধান বিচারপ‌তি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩২৯ বার পঠিত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যদি প্রচণ্ডভাবে সৎ থাকা যায় তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। যা আমার জীবনে ঘটেছে। আসুন, আমরা সবাই সৎ থাকার চেষ্টা করি। কেননা, আমরা একাত্তরের রক্তের কাছে দায়বদ্ধ।

দেশের ২৩তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় বৃহস্পতিবার রাত ৯টায় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবী ও বিচারকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, জীবনে বহু উত্থান-পতন আসবেই। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে নিমগ্ন সাধনার মধ্য দিয়ে। সৎ ও পরোপকারী হতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু মনোবল হারালে চলবে না।

তিনি বলেন, রাজনীতি কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে কারও প্রতিভা ও যোগ্যতার অসম্মান করা ঠিক নয়। এসময় নিজের জীবনের নানা চড়াই-উৎরাইয়ের কথা তুলে ধরেন প্রধান বিচারপতি ।

তিনি বলেন, আমি চেষ্টা করবো দেশের ৬৪ জেলায় সৎ ও যোগ্য জেলা জজ নিয়োগ দেওয়ার। একজন জেলা জজ যদি ভাল হয় তার অধিনস্থ অন্যান্য জজরাও ভালো হবেন। আমি আইনজীবীদের অনুরোধ করবো, আপনারা বিচারকদের সহযোগিতা করুন। যাতে বিচারপ্রার্থীরা দ্রুত বিচার পেতে পারে।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির সংবর্ধনা উপলক্ষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনজীবী সমিতির চত্বরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আ. স. ম আখতারুজ্জামান মাসুম।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি ড. আখতারুজ্জামান, বিচারপতি আবু বকর সিদ্দিকী।

আরও উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আ. ক. ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, জেলা জজ শীপের সব বিচারক, আইনজীবী সমিতির সদস্য ও জেলার বিশিষ্টজনরা। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com