বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর কদমতলীতে সিআইডির অ‌ভিযান- ১০৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩১০ বার পঠিত

ঢাকার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেফতাররা হলেন- নাসির রাঢ়ী (৪০), জিয়াউল হক শাওন (২৬) ও জাহিদ (৩৬)।

সিআইডির ঢাকা মেট্রো-পূর্বের (টিম নং-৮) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নেতৃত্বে কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তিনজনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলাম কদমতলী থানায় মামলা করেছে। মামলা নং ৩৬। গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে জানা যায় এ চক্রের সদস্যরা কক্সবাজার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন উপায়ে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের মূল সরবরাহকারী কক্সবাজারের অধিবাসী। গ্রেফতাররা সরবরাহকারীদের কাছ থেকে নিজে অথবা পার্সেলের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com